যুক্তরাষ্ট্রে রেকর্ড তিন লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
অপরাধ, জালিয়াতি ও অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে তিন লাখের বেশি ভিসা বাতিল করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, দেশটির সীমান্ত ও জাতীয় নিরাপত্তা সুরক্ষিত রাখতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের ব্যবস্থা অব্যাহত থাকবে।