পারফেক্ট রেসিপি কনটেস্ট-২০২৬ (সিজন-৩) অনুষ্ঠিত
Published : ০০:২৪, ২৬ আগস্ট ২০২৬
রাজধানীর আগারগাঁওয়ের লায়ন্স অডিটোরিয়ামে এ আজ বিকেল ৩টায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো “পারফেক্ট রেসিপি কনটেস্ট-২০২৬ (সিজন-৩)”
নারীর সৃজনশীলতা, রন্ধনশিল্পের দক্ষতা এবং উদ্যোক্তা সম্ভাবনাকে উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৫০ জন রন্ধনশিল্পী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় অংশ নেয়া প্রত্যেক প্রতিযোগীর হাতে তাঁদের অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ সার্টিফিকেট তুলে দেয়া হয়।
অনুষ্ঠানের আয়োজক ছিলেন নাহার নারী উন্নয়ন ফাউন্ডেশনের এর প্রেসিডেন্ট হাসিনা আনছার এবং পারফেক্ট ইলেকট্রনিক্স এর ফাউন্ডার এন্ড সিইও গোলাম শাহরিয়ার কবীর।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জনপ্রিয় রন্ধনবিদ ও কুকিং এসোসিয়েশন এর প্রেসিডেন্ট কেকা ফেরদৌসী।
অনুষ্ঠানে প্রধান বিচারক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের আরেক জনপ্রিয় রন্ধনবিদ ও কুকিং এসোসিয়েশন এর জেনারেল সেক্রেটারি মেহেরুন্নেসা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট শারমিন সেলিম তুলি এবং খন্দকার গ্রুপের চেয়ারম্যান এন্ড এমডি খন্দকার রুহুল আমিন সিআইপি উপস্থিত ছিলেন।
পারফেক্ট রেসিপি কনটেস্ট-২০২৬ (সিজন-৩) এর অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী সেমন্তী সৌমী এবং ইন্টারন্যাশনাল মডেল আঁখি আফরোজ।
প্রতিযোগিতার সেরা টপ টেন রন্ধনশিল্পীকে তাঁদের অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে পুরস্কার এবং পারফেক্ট ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট গিফট হিসেবে প্রদান করা হয়।
প্রতিযোগিতার চ্যাম্পিয়ন এর জন্য ছিল আকর্ষণীয় পুরস্কার— পারফেক্ট স্মার্ট এলইডি টিভি।
অনুষ্ঠানের আয়োজক নাহার নারী উন্নয়ন ফাউন্ডেশনের এর প্রেসিডেন্ট হাসিনা আনছার এবং পারফেক্ট ইলেকট্রনিক্স এর ফাউন্ডার এন্ড সিইও গোলাম শাহরিয়ার কবীর দুজনই নারীর সৃজনশীলতা, দক্ষতা ও সম্ভাবনাকে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন।
আয়োজকদের লক্ষ্য হলো এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে নারীরা তাঁদের প্রতিভা প্রকাশের পাশাপাশি নিজেদের দক্ষতা ও আত্মবিশ্বাসকে আরও এগিয়ে নিতে পারেন।
আয়োজকরা পুষ্টিবিদ ফাউন্ডেশন, কেক এ বেক উইথ নাহিদ, কুমকুম রেম্পাহ এবং ফিওনা লাক্সারী রিসোর্ট; সকল Sponsor ও সহযোগী প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁদের সহযোগিতাকে এই আয়োজনের সফলতার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেন।
উৎসাহ, প্রতিযোগিতা, সৃজনশীলতা এবং আনন্দের মধ্য দিয়ে শেষ হয় পারফেক্ট রেসিপি কনটেস্ট-২০২৬ (সিজন-৩)। আয়োজকদের প্রত্যাশা, পারফেক্ট রেসিপি কনটেস্ট ভবিষ্যতেও রন্ধনশিল্পীদের প্রতিভা বিকাশ এবং বিশেষ করে নারীদের সৃজনশীলতা ও আত্মবিশ্বাসকে আরও এগিয়ে নেওয়ার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে অব্যাহত থাকবে।


































