আইসিসিবিতে ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার শুরু: মূল লক্ষ্য ব্যবসায়িক প্রসার ও বিনিয়োগ

আইসিসিবিতে ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার শুরু: মূল লক্ষ্য ব্যবসায়িক প্রসার ও বিনিয়োগ

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:১৫, ১৮ সেপ্টেম্বর ২০২৬

দেশীয় ও আন্তর্জাতিক পর্যটন খাতের বাণিজ্যিক সম্ভাবনা জোরদারে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে তিন দিনব্যাপী ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার (এটিএফ)। মেলায় বাংলাদেশসহ ১০টি দেশের দুই শতাধিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত আনুষ্ঠানিকভাবে মেলাটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বাণিজ্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এবারের আসরে প্রায় ৩০০টি বুথে রিসোর্ট, এয়ারলাইনস, ট্যুর অপারেটর ও বিদেশি দূতাবাসগুলো তাদের সেবা ও বিশেষ প্যাকেজ উপস্থাপন করছে। ব্যবসায়িক সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে আয়োজনে রয়েছে ‘ডেস্টিনেশন বাংলাদেশ শোকেস’, ‘ইন্টারন্যাশনাল ট্যুরিজম শোকেস’ এবং ‘বাংলাদেশ ট্যুরিজম ইনভেস্টমেন্ট শোকেস’।

নতুন বিনিয়োগ ও কর্পোরেট চুক্তি তরান্বিত করতে বিটুবি (B2B) নেটওয়ার্কিং, সেমিনার ও ডেস্টিনেশন প্রেজেন্টেশনের আয়োজন রাখা হয়েছে। এছাড়া প্রতিদিন সন্ধ্যায় বাংলাদেশ, নেপাল ও ফিলিপাইনের শিল্পীদের পরিবেশনায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে। মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

শেয়ার করুনঃ
Advertisement