দৈনিক সমাবেশের সাবেক প্রকাশক রওশন আরা হায়াত আর নেই

দৈনিক সমাবেশের সাবেক প্রকাশক রওশন আরা হায়াত আর নেই দৈনিক সমাবেশের সাবেক প্রকাশক রওশন আরা মারা গেছেন। প্রতীকী ছবি

বিজনেস ডেইলি রিপোর্ট

Published : ১৩:৫৬, ১ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক সমাবেশের সাবেক প্রকাশক রওশন আরা হায়াত আর নেই। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

রওশন আরা হায়াত দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার ছেলে শামছুল করিম মজুমদার মুরাদ জানান, তিনি দীর্ঘদিন ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি তিন ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দৈনিক সমাবেশের সাবেক সম্পাদক ও প্রকাশক সেকেন্দার হায়াত মজুমদারের সহধর্মিণী ছিলেন।

তার মৃত্যুতে স্বজন, এলাকাবাসী ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার বাদ আসর চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পালিশারা গ্রামের মজুমদার বাড়িতে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

শেয়ার করুনঃ
Advertisement