‘ধুম ৪’ এর নায়ক হচ্ছেন রণবীর
Published : ২১:৫৯, ২৯ সেপ্টেম্বর ২০২৪
বলিউডের যশরাজ ফিল্মসের ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ‘ধুম ফোর’ সিনেমার নায়ক হচ্ছে কে? তা নিয়ে দর্শক মহলে আগ্রহের কমতি নেই। গুঞ্জনে শাহরুখ খানেরও নাম এসেছে।
তবে এক বিশেষ প্রতিবেদনে পিঙ্কভিলা জানিয়েছে, ‘ধুম ফোর’ এর মূল চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর। আর এই ‘ধুম ফোর’ হতে চলেছে রণবীর কাপুরের ক্যারিয়ারের ২৫ তম সিনেমা।
গণমাধ্যমটিকে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছেন, ‘রণবীরের সঙ্গে বহুদিন ধরে এই বিষয়ে কথাবার্তা চলছে। তিনি সবসময়েই সিনেমাটির ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন। এখন অবশেষে ফ্র্যাঞ্চাইজির মূল চরিত্র নিশ্চিত করা হয়েছে।’
সূত্র আরও জানিয়েছে, ‘ধুম ফোর’ বর্তমানে প্রি-প্রোডাকশন স্টেজে আছে। বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে সিনেমাটি নির্মাণ করা হবে। দর্শক এমন কিছু দেখবে যা আগে দেখেনি কেউ।
উল্লেখ্য, ২০১৩ সালে মুক্তি পেয়েছিল এ সিরিজের সর্বশেষ সিনেমা ‘ধুম থ্রি’। ১১ বছর পেরিয়ে গেছে। ২০২৫ সালের শেষের দিকে শুরু হবে ‘ধুম ফোর’ এর শুটিং। ২০২৬ সালে সিনেমাটি মুক্তি পাবে।
বিডি/এন
































