নিজ বাড়িতেই গুলিবিদ্ধ গোবিন্দা, নেওয়া হলো হাসপাতালে

নিজ বাড়িতেই গুলিবিদ্ধ গোবিন্দা, নেওয়া হলো হাসপাতালে

বিনোদন ডেস্ক:

Published : ১৫:৫৯, ১ অক্টোবর ২০২৪

নিজ বাড়িতেই আচমকা গুলিতে আহত হয়েছেন বলিউড অভিনেতা গোবিন্দা। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১ অক্টোবর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। 

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই বলছে, আজ সকালে শুটিংয়ে বের হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিজের রিভলভার থেকে পায়ে গুলি লেগেছে অভিনেতার। এরপর তড়িঘড়ি তাকে মুম্বাইয়ের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

সকালে অভিনেতা বাড়ি থেকে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তখনই নিজের বন্দুক পরিষ্কার করার সময়ে ভুলবশত গুলি বেরিয়ে তার হাঁটুতে লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন গোবিন্দা। যন্ত্রণায় কাতরাতে থাকেন। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। 

বর্তমানে মুম্বাইয়ের এক হাসপাতালের ক্রিটিকাল কেয়ার বিভাগে ভর্তি রয়েছেন গোবিন্দা। 

হাসপাতাল থেকে জানা গেছে, অভিনেতার শরীর থেকে অনেকটা রক্তপাত হয়েছে। আপাতত গোবিন্দাকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা। 

ঠিক কীভাবে তার নিজের বন্দুক থেকে ভুল করে গুলি বেরিয়ে পায়ে লাগলো, সে বিষয়ে এখনো স্পষ্ট জানা যায়নি। ইতোমধ্যে পুলিশ বন্দুকটি বাজেয়াপ্ত করেছে।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement