আমার বন্ধু মহা জাদু জানে!’—নাসীরুদ্দীন পাটওয়ারীর পোস্ট ঘিরে আলোচনা

আমার বন্ধু মহা জাদু জানে!’—নাসীরুদ্দীন পাটওয়ারীর পোস্ট ঘিরে আলোচনা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:০০, ১৭ আগস্ট ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘আমার বন্ধু মহা জাদু জানে!’ সোমবার (১৭ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

তবে তাঁর এই মন্তব্যে কাকে ‘বন্ধু’ হিসেবে ইঙ্গিত করা হয়েছে, তা স্পষ্ট করেননি নাসীরুদ্দীন পাটওয়ারী। পোস্টের সঙ্গে তিনি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের গ্যাস সংকটসংক্রান্ত ভিডিওও যুক্ত করেছেন।

ভিডিওটির শিরোনাম ছিল ‘তীব্র গ্যাস সংকটে রাজধানীবাসী’। ফলে তাঁর রহস্যময় মন্তব্যের সঙ্গে রাজধানীর চলমান গ্যাস সংকটের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

নাসীরুদ্দীন পাটওয়ারীর রাজনৈতিক পরিচয় ও সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন সময় সংবাদ প্রকাশিত হয়েছে।

তবে ‘আমার বন্ধু মহা জাদু জানে’ মন্তব্যটির নির্দিষ্ট ব্যাখ্যা তিনি এখনো দেননি।

শেয়ার করুনঃ
Advertisement