‘আসিফ মাহমুদের স্ত্রীর বিষয়ে পরকীয়াই কাল হলো সালমান মুক্তাদিরের’ শিরোনামে ভুয়া সংবাদ প্রচার
Published : ১০:৪৮, ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘আসিফ মাহমুদের স্ত্রীর বিষয়ে পরকীয়াই কাল হলো সালমান মুক্তাদিরের’ শিরোনামে জাতীয় দৈনিক মানবজমিনের প্রিন্ট সংস্করণে প্রকাশিত একটি সংবাদের ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ছবিটিতে দাবি করা হচ্ছে, মানবজমিনের নিজস্ব প্রতিবেদকের লেখা ওই সংবাদটি পত্রিকার প্রিন্ট সংস্করণে প্রকাশিত হয়েছে। তবে অনুসন্ধানে এমন কোনো সংবাদ মানবজমিন প্রকাশ করেনি বলে জানা গেছে।
মানবজমিনের প্রকাশিত সংবাদ ও অনলাইন প্ল্যাটফর্মে খোঁজ করেও এ ধরনের কোনো প্রতিবেদন বা তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি অন্য গণমাধ্যমেও এমন কোনো সংবাদের সন্ধান মেলেনি।
পরবর্তীতে ছবিটি কনটেন্ট যাচাইয়ের মাধ্যমে পরীক্ষা করা হলে এতে ‘SynthID’ ওয়াটারমার্ক শনাক্ত হওয়ার দাবি পাওয়া যায়। এই চিহ্ন সাধারণত এআই দিয়ে তৈরি বা সম্পাদিত কনটেন্ট শনাক্ত করতে ব্যবহৃত হয়।

ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মানবজমিনের প্রিন্ট সংস্করণের কথিত ছবিটি বাস্তব নয়; এটি এআই দিয়ে তৈরি করা হয়েছে বলে যাচাই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অর্থাৎ, ‘আসিফ মাহমুদের স্ত্রীর বিষয়ে পরকীয়াই কাল হলো সালমান মুক্তাদিরের’ শিরোনামে মানবজমিনের প্রিন্ট সংস্করণে কোনো সংবাদ প্রকাশিত হয়েছে—এমন দাবির পক্ষে সত্যতা পাওয়া যায়নি।
































