আজ ৬ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

আজ ৬ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায় ছবি: সংগৃহীত

‎নিজস্ব প্রতিবেদক

Published : ১০:৩১, ২৬ সেপ্টেম্বর ২০২৬

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য আজ শনিবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত রাজধানীর ডেমরা, শনির আখড়া, জুরাইনসহ বেশ কয়েকটি এলাকায় মোট ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি মেরামত কাজের কারণে সারুলিয়া, পূর্ব বক্সনগর, হাজি নগর, বড়ভাঙ্গা, কোনাপাড়া, ডেমরা স্টাফ কোয়ার্টার, আমুলিয়া, রানীমহল, নিমাই কাসারি, রসূলনগর, সুকুসি ও কাঁচপুর ব্রিজের পূর্ব পাশ থেকে সুলতানা কামাল ব্রিজ পর্যন্ত এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া শনির আখড়া, মাতুয়াইল, পোস্তগোলা, জুরাইন, হাজী খোরশেদ আলী সড়ক, জিয়া সরণী, ধনিয়া, পাটের বাগ, জাপানি বাজার, খুদের বাজার, ধোলাইপার মোড়, মাদ্রাসা রোড, পাইপ রোড, কাজলার মোড়, মীরের বাগিচা ও বাঘমারা এলাকাতেও নির্ধারিত সময়ে সব শ্রেণির গ্রাহকের গ্যাস সংযোগ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস জানিয়েছে, সংলগ্ন এলাকাগুলোতেও এ সময়ে গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

শেয়ার করুনঃ
Advertisement