হৃদ্‌রোগে রামপাল থানার ওসি শেখ রাজীব আল রশিদের মৃত্যু

হৃদ্‌রোগে রামপাল থানার ওসি শেখ রাজীব আল রশিদের মৃত্যু শেখ রাজীব আল রশিদ

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:১৮, ৮ অক্টোবর ২০২৬

বাগেরহাটের রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজীব আল রশিদ মারা গেছেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত ১টা ২০ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। রামপাল থানার ওসি (তদন্ত) সুব্রত পাল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শেখ রাজীব আল রশিদ। দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ভাষ্য অনুযায়ী, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

মরহুমের জানাজা বাদ জোহর খুলনার আইচগাতিতে তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

মৃত্যুকালে শেখ রাজীব আল রশিদ স্ত্রী, ১০ বছর বয়সী এক ছেলে ও ৬ বছর বয়সী এক মেয়েসন্তান রেখে গেছেন।

শেয়ার করুনঃ
Advertisement