গুলশানে চায়ের দোকানে মিললো ২ গলাকাটা মরদেহ
Published : ১৬:০৬, ২৮ সেপ্টেম্বর ২০২৪
রাজধানীর গুলশান-২ এলাকার একটি চায়ের দোকান থেকে মো. রফিক ও সাব্বির নামে ২ ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহত রফিকের বাড়ি বরিশাল সদরে দবদবিয়া গ্রামে। সাব্বিরের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রায়গঞ্জ বাজার বেপারী পাড়ায়।
এ তথ্য নিশ্চিত করে ডিএমপির গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বলেন, ‘গুলশান-২ থেকে ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা ওই চায়ের দোকানে কাজ করতো বলে জানা গেছে।
এ বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।’
বিডি/ও



































