ইরানের বিরুদ্ধে ‘অবৈধ যুদ্ধ’ বন্ধে ট্রাম্পের প্রতি মার্কিন সিনেটরদের আহ্বান

ইরানের বিরুদ্ধে ‘অবৈধ যুদ্ধ’ বন্ধে ট্রাম্পের প্রতি মার্কিন সিনেটরদের আহ্বান ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:০৪, ৮ আগস্ট ২০২৬

ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলমান সামরিক অভিযানকে ‘অবৈধ যুদ্ধ’ আখ্যা দিয়ে তা বন্ধের আহ্বান জানিয়েছেন কয়েকজন মার্কিন সিনেটর। এ বিষয়ে তারা মার্কিন সিনেটে একটি প্রস্তাবও উত্থাপন করেছেন।

মার্কিন সিনেটর জন হিকেনলুপার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের ইরানের বিরুদ্ধে ‘অবৈধ যুদ্ধ’ বন্ধের দাবিতে তাঁরা একটি প্রস্তাব পেশ করেছেন।

যুদ্ধের প্রভাব তুলে ধরে তিনি বলেন, এ সংঘাতে আমেরিকানদের প্রাণহানি ঘটেছে। একই সঙ্গে গ্যাস ও সারের দাম ব্যাপকভাবে বেড়েছে এবং যুক্তরাষ্ট্রের সামরিক মজুতও কমে গেছে।

ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন সামরিক অভিযান নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে রাজনৈতিক ও জনমত পর্যায়ে সমালোচনা চলার মধ্যেই সিনেটরদের পক্ষ থেকে যুদ্ধ বন্ধের এই উদ্যোগ সামনে এলো।

সিনেটরদের উত্থাপিত প্রস্তাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ এবং এ সংঘাতে যুক্তরাষ্ট্রের আরও জড়িয়ে পড়া ঠেকানোর আহ্বান জানানো হয়েছে বলে জানা গেছে।

সূত্র: আল-জাজিরা

শেয়ার করুনঃ
Advertisement