ইন্দোনেশিয়ায় প্রাবোওর ক্ষমতার দুই বছর পূর্তিতে বিক্ষোভের ডাক, ৯৫০০ পুলিশ মোতায়েন
Published : ১৫:৫০, ২০ অক্টোবর ২০২৬
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর ক্ষমতা গ্রহণের দুই বছর পূর্তি উপলক্ষে বিক্ষোভের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। অর্থনৈতিক সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে দেশটিতে অসন্তোষ বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী জাকার্তায় ৯ হাজার ৫০০ পুলিশ সদস্য মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ইউনিভার্সিটি অব ইন্দোনেশিয়ার শিক্ষার্থীরা সাম্প্রতিক দাবানল, শেয়ারবাজারের পতন এবং রুপিয়ার দরপতনের প্রতিবাদে আন্দোলনের ঘোষণা দিয়েছেন। এসব ইস্যুতে সরকারের ওপর চাপ বাড়াতে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছেন তারা।
এদিকে, পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস জলবায়ু সংকট মোকাবিলা এবং জীবনযাত্রার ব্যয় কমানোর দাবিতে জাকার্তার একটি গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভে ব্যানার ঝুলিয়েছে।

































