চাকরি হারাচ্ছেন বিপ্লব কুমারসহ ৫ পুলিশ কর্মকর্তা

চাকরি হারাচ্ছেন বিপ্লব কুমারসহ ৫ পুলিশ কর্মকর্তা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:০১, ১১ আগস্ট ২০২৬

কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ পাঁচ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শিগগিরই একটি প্রজ্ঞাপন জারি করা হতে পারে।

বরখাস্ত হতে যাওয়া পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন—বিপ্লব কুমার সরকার, মো. গোলাম রুহানী, সুদীপ কুমার চক্রবর্তী, রাজন কুমার দাস এবং মো. ইকবাল হোসাইন।

সূত্রগুলো জানিয়েছে, কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসার পর তাঁদের বিরুদ্ধে বিভাগীয় প্রক্রিয়া নেওয়া হয়। এর ধারাবাহিকতায় চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন প্রকাশ করা হয়নি। প্রজ্ঞাপন জারি হলে তাঁদের চাকরিচ্যুতির বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

শেয়ার করুনঃ
Advertisement