ভূমিকম্পে শতাধিক মৃত্যু, কলম্বিয়াকে ১ কোটি ৫৫ লাখ ডলার সহায়তা যুক্তরাষ্ট্রের

ভূমিকম্পে শতাধিক মৃত্যু, কলম্বিয়াকে ১ কোটি ৫৫ লাখ ডলার সহায়তা যুক্তরাষ্ট্রের ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:২৫, ১১ আগস্ট ২০২৬

শক্তিশালী ভূমিকম্পে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় শতাধিক মানুষের মৃত্যুর পর জরুরি সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। ক্ষতিগ্রস্ত দেশটির জন্য ১ কোটি ৫৫ লাখ ডলারের সহায়তা দেবে ওয়াশিংটন।

সোমবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই জরুরি সহায়তার ঘোষণা দেওয়া হয়। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কলম্বিয়ার জনগণের প্রতি সমবেদনা জানিয়ে দেশটির পাশে থাকার কথা জানিয়েছে।

পোস্টে বলা হয়, যুক্তরাষ্ট্র কলম্বিয়ার জনগণের সঙ্গে প্রার্থনায় একাত্ম রয়েছে এবং দেশটির প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এস্প্রিয়েলাকে সহায়তা দিতে প্রস্তুত।

ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় শতাধিক মানুষের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির পর উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তা এবং প্রয়োজনীয় মানবিক কার্যক্রমে যুক্তরাষ্ট্রের ঘোষিত অর্থ ব্যয় করা হবে।

উল্লেখ্য, ওয়াশিংটনের সমর্থনপুষ্ট প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এস্প্রিয়েলা কলম্বিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র তিন দিনের মাথায় যুক্তরাষ্ট্র এই জরুরি সহায়তার ঘোষণা দিল।

শেয়ার করুনঃ
Advertisement