বিএনপিও মুখ ফিরিয়ে নিলে জামায়াত রাজনীতিতে টিকতে পারবে কি না, প্রশ্ন নুরের

বিএনপিও মুখ ফিরিয়ে নিলে জামায়াত রাজনীতিতে টিকতে পারবে কি না, প্রশ্ন নুরের ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৫৭, ১৯ আগস্ট ২০২৬

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর এখন বিএনপিও যদি জামায়াতে ইসলামীর দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে দলটি রাজনীতিতে টিকে থাকতে পারবে কি না—এমন প্রশ্ন তুলেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল হক নুর।

মঙ্গলবার (১৮ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রশ্ন তোলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে নুর লেখেন, ‘আওয়ামী লীগ তো জামায়াতকে নিষিদ্ধ করেই গেছে। এরপর বিএনপি যদি জামায়াতের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, তবে কি দলটি রাজনীতি চালিয়ে যাওয়ার সুযোগ পাবে?’

জামায়াত-শিবিরের সমর্থক ও নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও প্রশ্ন করেন, দলটির সাধারণ কর্মীরা কি বর্তমান রাজনৈতিক বাস্তবতা উপলব্ধি করতে পারছেন?

পোস্টে জামায়াত-শিবিরের ‘অতিউৎসাহী’ নেতাকর্মীদের সমালোচনা করে নুর বলেন, তারা যতই মাঠ গরম করার চেষ্টা করুক না কেন, বাস্তবতা হলো জামায়াত কখনোই দেশের মূলধারার বা মেইনস্ট্রিম কোনো রাজনৈতিক দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে না।

জামায়াতের রাজনৈতিক ভবিষ্যৎ এবং দেশের সমসাময়িক রাজনৈতিক সমীকরণ নিয়ে নুরের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা তৈরি করেছে।

শেয়ার করুনঃ
Advertisement