সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ আ. লীগের কয়েকজন নেতার অবস্থান জানা গেলো

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ আ. লীগের কয়েকজন নেতার অবস্থান জানা গেলো

নিজস্ব প্রতিবেদক

Published : ১৪:১১, ২ অক্টোবর ২০২৪

অবশেষে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা ইকোপার্কে দেখা মিলেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার। সম্প্রতি তারা দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ক্যামেরায় ধরা পড়েন।

ভিডিওতে দেখা গেছে, গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় কলকাতার ইকোপার্কে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ বেশ কিছু নেতাকে আড্ডা দিতে দেখা যায়। এ সময় তার সঙ্গে ছিলেন সাবেক এমপি অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজি সেলিমের এক ছেলেসহ আওয়ামী লীগের কয়েকজন নেতা।

জানা গেছে, তাদের আড্ডা বেশিক্ষণ স্থায়ী হয়নি। আড্ডার কিছুক্ষণ পরে বাংলাদেশিদের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে সটকে পড়েন তারা।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র আন্দোলন-জনতার বিক্ষোভের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এদিন সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপর আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা পালিয়ে বিদেশ যেতে পারলেও অধিকাংশই গা ঢাকা দিয়েছেন। অনেক নেতা গ্রেপ্তারও হয়েছেন। পালিয়ে যাওয়া নেতাদের মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement