জুলাই শহীদ পরিবারের আর্তনাদ শুনলে নিজেকে স্থির রাখতে পারি না: চউক চেয়ারম্যান
জুলাই শহীদ পরিবারের আর্তনাদ ও স্বজন হারানোর বেদনার কথা শুনলে নিজেকে স্থির রাখতে পারেন না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।