চট্টগ্রামে পৌঁছেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

চট্টগ্রামে পৌঁছেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৩০, ২০ অক্টোবর ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান চট্টগ্রামে পৌঁছেছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৮টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত প্রাক্তন সাথী-সদস্য সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে তাঁর এই সফর।

বিমানবন্দরে পৌঁছালে ডা. শফিকুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী এমপি, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম এবং মহানগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

চট্টগ্রাম মহানগর জামায়াতের আয়োজনে অনুষ্ঠিতব্য সম্মেলনকে ঘিরে দলটির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সম্মেলনে সংগঠনের সাবেক সাথী ও সদস্যরা অংশ নেওয়ার কথা রয়েছে।

সম্মেলনে ডা. শফিকুর রহমান সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, আদর্শিক ও নৈতিক উন্নয়ন এবং দেশ ও জাতির কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

শেয়ার করুনঃ
Advertisement