স্বাস্থ্য

স্বাস্থ্য

নাগরিক অংশগ্রহণে স্বাস্থ্যনীতি শক্তিশালী করতে ‘হেলথ পার্লামেন্ট বাংলাদেশ’-এর যাত্রা শুরু

নাগরিক অংশগ্রহণে স্বাস্থ্যনীতি শক্তিশালী করতে ‘হেলথ পার্লামেন্ট বাংলাদেশ’-এর যাত্রা শুরু

দেশের স্বাস্থ্যখাতে নাগরিক অংশগ্রহণ, গবেষণাভিত্তিক নীতিনির্ধারণ এবং জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে ওয়েলবিং কেয়ার ফাউন্ডেশন-এর উদ্যোগে “ ডায়লগ অন হেলথ পার্লামেন্ট বাংলাদেশ ২০২৬ ”  শীর্ষক একটি উচ্চপর্যায়ের গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) রাজধানীর বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত এ সংলাপে দেশের স্বাস্থ্যখাতের নীতিনির্ধারক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, চিকিৎসক, গবেষক, উন্নয়ন সহযোগী সংস্থা, শিক্ষাবিদ, তরুণ নেতৃত্ব এবং ২০টিরও বেশি স্বাস্থ্যবিষয়ক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

মৌসুমী ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা কী, লক্ষণ ও প্রতিকার কী?

মৌসুমী ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা কী, লক্ষণ ও প্রতিকার কী?

বাংলাদেশসহ বিশ্বজুড়ে প্রতি বছর শীত মৌসুম এলেই নতুন করে আলোচনায় আসে একটি পরিচিত রোগ—মৌসুমি ফ্লু, যা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দ্বারা সৃষ্ট একটি সংক্রামক শ্বাসযন্ত্রজনিত রোগ। তবে গত কয়েক বছর ধারে দেখা যাচ্ছে, এটি কেবল শীতকালের সীমায় আবদ্ধ নেই; বরং গ্রীষ্মকাল বা বর্ষাকালেও এর প্রকোপ বাড়ছে, যা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।এই রোগের লক্ষণগুলো অনেক সময় সাধারণ সর্দি-কাশির মতো মনে হলেও প্রকৃতপক্ষে এটি অনেক বেশি জটিল ও মারাত্মক হতে পারে, বিশেষত শিশু, বয়স্ক ও দীর্ঘমেয়াদি অসুস্থতায় ভোগা ব্যক্তিদের ক্ষেত্রে। ইনফ্লুয়েঞ্জা বা মৌসুমি ফ্লু হলো ইনফ্লুয়েঞ্জা A ও B নামক দুটি ভাইরাসের কারণে সৃষ্ট ভাইরাল রেসপিরেটরি ইনফেকশন (Viral Respiratory Infection)। এই ভাইরাস মূলত নাক, গলা এবং ফুসফুসকে আক্রান্ত করে।