শপিংমল-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ

শপিংমল-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ ছবি: সংগৃহীত ।

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০০:৫৫, ১৩ আগস্ট ২০২৬

বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানি ব্যবস্থাপনায় সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী দেশের বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। একই সঙ্গে সব ধরনের আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করে।

নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। এর আগে গত ১১ জুন থেকে এসব প্রতিষ্ঠান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

এ ছাড়া সরকার সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। দেশের বিভিন্ন এলাকায় আয়োজিত মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেও একই সময়সীমা প্রযোজ্য হবে।

তবে খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকান এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।

নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের জন্য দেশের সব সিটি করপোরেশনের মেয়র বা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়সীমা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

 
শেয়ার করুনঃ
Advertisement