আজ থেকে শাহজালাল বিমানবন্দর ‘নীরব এলাকা’ 

আজ থেকে শাহজালাল বিমানবন্দর ‘নীরব এলাকা’ 

নিজস্ব প্রতিবেদক:

Published : ১১:০৩, ১ অক্টোবর ২০২৪

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চারপাশের দেড় কিলোমিটার এলাকা আজ থেকে ‘সাইলেন্ট জোন’ বা ‘নীরব এলাকা’ হিসেবে বিবেচিত হবে।

গত রোববার (২৯ সেপ্টেম্বর) ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এ ঘোষণা দিয়েছিল।

এ দিন ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসেন এক বার্তায় জানান, ১ অক্টোবর থেকে এ সাইলেন্ট জোনের এলাকা হবে বিমানবন্দরের উত্তর এবং দক্ষিণ উভয় দিকের নির্ধারিত অঞ্চলটি স্কলাস্টিকা স্কুল থেকে হোটেল লা মেরিডিয়ান পর্যন্ত প্রসারিত।

বিমানবন্দরের আশপাশে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০০৬-এর বিধি-৪-এর সাথে সংগতি রেখে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বলে জানানো হয়।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement