ফরিদপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ফরিদপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:০১, ৯ আগস্ট ২০২৬

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।


রোববার (৯ আগস্ট) দুপুরে ফরিদপুর শহরের কোর্টপাড়া এলাকা থেকে সিদ্দিক মাতুব্বর নামে ওই নেতাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার সিদ্দিক মাতুব্বর ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের বাসিন্দা। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।


ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান এশিয়া পোস্টকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একটি মামলায় সিদ্দিক মাতুব্বরকে কোর্টপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারের পর সিদ্দিক মাতুব্বরের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

       

শেয়ার করুনঃ
Advertisement