তেজগাঁও ও পল্টন থানার ওসি প্রত্যাহার

তেজগাঁও ও পল্টন থানার ওসি প্রত্যাহার বিজনেস ডেইলি গ্রাফিক্স

বিজনেস ডেইলি প্রতিবেদক

Published : ১০:০৩, ২৩ আগস্ট ২০২৬

প্রশাসনিক কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও ও পল্টন মডেল থানার দুই অফিসার ইনচার্জকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে। তাদের ডিএমপির কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তর, সদর দপ্তর ও প্রশাসন বিভাগে সংযুক্ত করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত পৃথক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন তেজগাঁও থানার ওসি (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) ক্যশৈনু এবং পল্টন মডেল থানার ওসি (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোস্তফা কামাল খান।

ডিএমপি সূত্র জানায়, প্রশাসনিক প্রয়োজনেই তাদের বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে কেন্দ্রীয় সংরক্ষণ বিভাগে সংযুক্ত করা হয়েছে।

আদেশ অনুযায়ী, ২২ আগস্ট ২০২৬ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement