আন্দালিভ পার্থকে ‘রাজনীতির নায়ক’ বললেন রাশেদ খাঁন
Published : ১০:৫৩, ২৩ আগস্ট ২০২৬
নতুন দায়িত্বপ্রাপ্ত তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থকে ‘রাজনীতির নায়ক’ বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
শনিবার (২২ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘রাজনীতির নায়ক, মাননীয় তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ ভাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।’
বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক দল বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান এবং ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ সম্প্রতি মন্ত্রিসভায় স্থান পেয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। পরে তাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।
































