চাকরি হারালেন বিপ্লব কুমার সরকারসহ ৬ পুলিশ কর্মকর্তা

চাকরি হারালেন বিপ্লব কুমার সরকারসহ ৬ পুলিশ কর্মকর্তা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০১:১৯, ১৩ আগস্ট ২০২৬

ঢাকা, ১২ আগস্ট ২০২৬: সহকারী পুলিশ কমিশনার গোলাম রুহানী, আলোচিত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ পুলিশের ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক একাধিক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, চাকরি থেকে বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন—কক্সবাজার ৮ এপিবিএনের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাশ, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার গোলাম রুহানী, খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের উপপুলিশ কমিশনার কাজী আশরাফুল আজীম, বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এবং সুদীপ কুমার চক্রবর্তী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এসব কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তের কারণ সম্পর্কে প্রজ্ঞাপনে বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি।

 
শেয়ার করুনঃ
Advertisement