চট্টগ্রামে বিএনপির সাংগঠনিক কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

চট্টগ্রামে বিএনপির সাংগঠনিক কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০৯:৪৩, ১০ আগস্ট ২০২৬

চট্টগ্রামে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার ও দলকে সুসংগঠিত করার নির্দেশ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৯ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে নগরের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলের অডিটরিয়ামে আয়োজিত এক সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য এরশাদ উল্লাহ। এতে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও অংশ নেন।

সভায় উপস্থিত দলের একটি সূত্র জানায়, চট্টগ্রামে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করা এবং নেতাকর্মীদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন তারেক রহমান।

এ সময় নেতাকর্মীদের পারস্পরিক ঐক্য বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানান বিএনপির চেয়ারম্যান।

শেয়ার করুনঃ
Advertisement