চিকিৎসার জন্য আবারও লন্ডনে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন

চিকিৎসার জন্য আবারও লন্ডনে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

Published : ১৬:০৯, ১২ আগস্ট ২০২৬

চিকিৎসার জন্য আবারও লন্ডনে যাচ্ছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। বুধবার (১২ আগস্ট) তাঁর লন্ডনের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

লন্ডনে যাওয়ার আগে মঙ্গলবার (১১ আগস্ট) নিজ জন্মভিটা কিশোরগঞ্জের করিমগঞ্জে যান এই অভিনেতা। সেখানে পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনের সঙ্গে সময় কাটান তিনি।

করিমগঞ্জ যাওয়ার পথে ঐতিহাসিক পাগলা মসজিদে যান ইলিয়াস কাঞ্চন। সেখানে নামাজ আদায় শেষে দান করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ছেলে মিরাজুল মইন জয়।

ইলিয়াস কাঞ্চনের পাগলা মসজিদে যাওয়ার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ছেলেকে সঙ্গে নিয়ে মসজিদে প্রবেশ করতে দেখা যায় তাঁকে। পরে সেখানে দান করেন তিনি।

ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন লন্ডনে চিকিৎসা নেওয়ার পর চলতি মাসের ৩ আগস্ট দেশে ফেরেন ইলিয়াস কাঞ্চন। দেশে ফেরার পর পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি দীর্ঘদিনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গেও দেখা করেন তিনি।

তবে দেশে থাকার সময় শেষ করে আবারও চিকিৎসার জন্য লন্ডনে ফিরছেন জনপ্রিয় এই অভিনেতা।

শেয়ার করুনঃ
Advertisement