কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে, কাজ করেছে ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট

কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে, কাজ করেছে ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০১:৩২, ২৬ মে ২০২৬

রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার কিছু আগে কালশী বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পাওয়ার পর একে একে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

দীর্ঘ চেষ্টার পর রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান তিনি।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর বস্তি এলাকার বাসিন্দারা দ্রুত নিরাপদ স্থানে সরে যান।
 

শেয়ার করুনঃ
Advertisement